৩.৩ 🎤 ভয়েস কুইজ FAQ
ভয়েস কুইজ সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর।
প্রশ্ন ১: আমি পারমিশন Allow করেছি, কিন্তু রেকর্ড হচ্ছে না কেন?
উত্তর:
প্রথমে ব্রাউজারের এড্রেস বারের পাশে থাকা লক আইকনে ক্লিক করে দেখুন মাইক্রোফোনের পারমিশন Allow রয়েছে কি না। যদি Block থাকে, তাহলে সেটাকে Allow করে পেজটি আবার reload করুন এবং পুনরায় চেষ্টা করুন।
প্রশ্ন ২: ভয়েস কুইজের ডেট এক্সপায়ার হয়ে গেলে কী হবে?
উত্তর:
ডেট এক্সপায়ার হয়ে গেলে আপনি সর্বোচ্চ ৫০% মার্কস পাবেন। অর্থাৎ, পরীক্ষক যদি ২০ এর মধ্যে আপনাকে ১৮ মার্কও দেন, তাহলে আপনি পাবেন ৯ মার্ক।